স্টাফ রিপোর্টার
খালেদা জিয়ার উপর মিথ্যা মামলা ও চার্জশীট দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৃথক মিছিল ও সমাবেশ করছে জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুল’র নেতৃত্বে শনিবার সকালে শহরের পুরাতন বাসস্টেশন থেকে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি পয়েন্ট এসে সমাবেশে মিলিত
হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম রাজুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামসুজ্জামান, তোফাজ্জল হোসেন, জামাল উদ্দিন বাকের, আনোয়ার জাবেদ, সদর থানা ছাত্রদলের আহবায়ক শামসুদ্দোহা, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি মো. আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা সুহেল মিয়া, শাহজাহান, রাসেল আহমেদ সেজু, সায়েম, আলম, পাভেল, মানিক প্রমুখ।
এদিকে পৃথক জেলা ছাত্রদলের অপর অংশ শহরের লন্ডন প্লাজার সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কায়রে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিন খান ময়নার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, জেলা ছাত্রদল নেতা স্বপন আহমেদ, আলম, মিল্টন, আজাদ, আলীজ্জামান, সাগর, জনি, জুনেদ, শাওন, জালাল, বুরহান, সজিব, রুবেল, বাহার উদ্দিন, মুস্তাক, জাহেদ, পারভেজ, তাজুল, কায়সার, মুরাদ, মামুন, কামরুল, সোহেল, সাঙ্গদ, রাহুল, জুয়েল, ফখরুল, ইমদাদ, এমরান, তোফাজ্জল, মনির, আনোয়ার, রফি, আফজল প্রমুখ।
অপরদিকে ছাত্রদল নেতা শাহ ফরহাদের নেতৃত্বে শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ী পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা মোস্তাক আহমেদ, ছাত্রদল নেতা শাহ ফরহাদ, রুহুল রুপক, জাকারিয়া অপু, কাজী মিসবাহ,শেখ আলমগীর, জাহেদ আহমেদ, এ এইচ এম আলমগীর, এনামুল হক রিগান, মালেক মিয়া, ইব্রাহীম মিয়া, সাইফুল ইসলাম রাহী, মোস্তাক আহমেদ, তারেক আহমেদ, তোফাজ্জল হোসেন, হারিছ মিয়া, সুহিন চৌধুরী, আসাদ আহমেদ, শাহাব উদ্দিন,সুজাত আহমেদ, শাফি উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি


