দিরাই প্রতিনিধি
দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি বলেছেন, সুস্থ্য ও কল্যাণমুখী জীবন গড়তে হলে শুধু পুঁথিগত শিক্ষা অর্জন করলেই চলবে না। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। এতে শিক্ষার্থীদের দৈহিক ও মননশীল বিকাশ ঘটে। মানবিক গুণাবলী সম্পন্ন শিক্ষায় সুস্থ্য ও সুন্দর সমাজ অর্জিত হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয় হলেই সুশিক্ষিত জাতি গঠন হবে।
মঙ্গলবার দিরাই পৌরসদরের সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী শিক্ষার উপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, একজন সুস্থ্য ও শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারেন।
কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাতিত্বে ও প্রভাষক নারায়ন আচার্য এবং শিক্ষার্থী রেজুওয়ানা রহমান বুশরা’র যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফি উল্লাহ, পৌর মেয়র মোশাররফ মিয়া, কলেজ পরিচালনা কমিটির নির্বাহী সদস্য প্রদীপ রায়, সিরাজ উদ দৌলা তালুকদার, সোহেল আহমদ।
এছাড়াও বক্তব্য দেন ধনীর রঞ্জন রায়, রঞ্জন রায়, সুরঞ্জিত সেনগুপ্ত পলি টেকনিক ইন্সটিটিউট’র অধ্যক্ষ মোঃ শাখাওয়াত হোসেন, প্রভাষক নয়ন দেবনাথ, মারুয়া মাহজুজা, অভিভাবক শেখুল ইসলাম, মোঃ সারোয়ার আলম, শিক্ষার্থী রাফিয়া বেগম, পূর্নিমা সাহা, সুমাইয়া আক্তার, রিপা দেবী প্রমুখ।
আলোচনা সভা শেষে গ্রো-ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ।
সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. জয়া সেনগুপ্তা এমপি।


