জামালগঞ্জ অফিস
সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রইছ মিয়া।
সিনিয়র শিক্ষক অরূপ নারায়ণ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির রক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (সুনামগঞ্জ-সিলেট) অ্যাড. শামীমা শাহরিয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুল কবীর। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা দেহ ও মনকে সুস্থ রাখে। প্রতিটি শিক্ষাঙ্গনে পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা অবশ্যই জরুরী। শিক্ষার পাশাপাশি খেলাধুলাও মানুষকে আলোকিত করে। তাই আলোর ক্ষেত্রটাকে আরও প্রসারিত করতে সরকার শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে বড় ভ‚মিকা পালন করে চলেছে।
- দ. সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ও লুটপাট, আটক ১
- সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন


