বৃহস্পতিবার সুনামগঞ্জ উকিলপাড়ার প্রেসক্লাব মিলনায়তনে জেলা খেলাফত মজলিসের আয়োজনে দিন ব্যাপি তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়েছে। মজলিসে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট বিভাগীয় ইনচার্জ জনাব কে এম নজরুল ইসলাম।
সংগঠনের জেলা শাখার সভাপতি মাও. ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মাও. নুরুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, আনোওয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাও. ছদরুল আমীন সহ-সাধারণ সম্পাদক মাও. খলিল আহমদ, হা. মাও. মুহিব্বুর রহমন শিবলু, সাংগঠনিক সম্পাদক মাও. বুরহান উদ্দিন, বায়তুল সম্পাদক মোস্তফা কামাল, অফিস ও প্রচার সম্পাদক মাও. আখতার হুসাইন আতিক, ছাত্র মজলিসের জেলা সভাপতি আতাউল হক প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)


