প্রসেনিয়ামের ১৪ বছরে পদার্পণ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

কামরান আহমদ
‘চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রসেনিয়ামের ১৪ বছরে পদার্পণ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একডেমীতে চিত্রাংকন প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড শামছুল আবেদীন, সংগঠনের প্রতিষ্ঠাকালীন দলনেতা অনিশ তালুকদার   বাপ্পু, প্রসেনিয়ামের সাবেক দল নেতা সাদিকুর রহমান সান, প্রসেনিয়ামের দলনেতা আবিদ খান হৃদয়, জুবাইর খান, প্রচার সম্পাদক আরিফুর রহমান, সুমন রায়, নন্দিনী দাশ তিথি, আনোয়ার, ফয়সাল, রুবাইয়া, তানভীর, ইমন, চৈত্রী, তন্দ্রা, পাখি, শপত, আদনান, নাসির, পান্না, মামুন, আলাউর, সাব্বির, লিখন, প্রমুখ।
চিত্রাংকন প্রতিযোগিতায় ৮০ জন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।