জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ খোদেজা গনি চৌধুরী স্কুল এন্ড কলেজের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির নামকরণের নাতনী হাফিজা আক্তার দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান।
রাইসা বিনতে আহসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন সাচনাবাজার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দি, ভীমখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গুল আহমেদ, থানার ওসি তদন্ত মিজানুর রহমান সিদ্দিকী, ভীমখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. মান্নান তালুকদার, ফেনারবাঁকের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী, বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান অসীম তালুকদার, সদরের চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ।
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন।
মতবিনিময় অনুষ্ঠানে খোদেজা গনি চৌধুরীর সন্তান ও স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা রশীদ গনি চৌধুরী, হাবিব গনি চৌধুরী ও জাহাঙ্গীর গনি চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


