আলী নূর কে সভাপতি ও সুমন মিয়াকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলার গৌরারং ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আহমদ বিপ্লব ও সাধারণ সম্পাদক আকসার ইবনে আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি শাহ নেওয়াজ, মো. বরকত আলী (২), রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন চৌধুরী, রনি দাস, লিমন রায়, সাংগঠনিক সম্পাদক নূরুজ আলী, শাহীনূর মিয়া, হাবিবুর রহমান, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, উপ প্রচার সম্পাদক রাজু দাস, দপ্তর সম্পাদক বিশ্বজিৎ দাস।
এদিকে আবু হাসনাত সিদ্দিকী কে সভাপতি ও আহসান আহমেদ কে সাধারণ সম্পাদক করে রঙ্গারচর ইউনিয়ন ছাত্র লীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি আব্দুল হান্নান, শাহিন আলম, ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, ইউসূফ আলী, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক নজম উদ্দিন, আশিকুর রহমান, দপ্তর সম্পাদক দুলাল হোসেন, সহ দপ্তর সম্পাদক মনির খান, প্রচার সম্পাদক জয়নাল আবেদিন। প্রেস বিজ্ঞপ্তি


