পাগলায় একতা যুব সংঘের ত্রাণ বিতরণ

পাগলা বাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় অসহায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণের চাল বিতরণ করেছে শত্রুমর্দন (হাজিপাড়া) একতা যুব সংঘ। হাজি মাহমদ আলী ও তার ছেলে প্রবাসী মোসাদ্দেক রায়হান বাবুর অর্থায়নে মঙ্গলবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের পূর্বে বক্তব্য রাখেন, হাফিজ মাও. তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক, পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন।