Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
প্রথম দিনেই জমে উঠেছে ‘সিলেট বইমেলা’ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

প্রথম দিনেই জমে উঠেছে ‘সিলেট বইমেলা’

সিলেট অফিস
সিলেটে প্রথমা এবং বেঙ্গল পাবলিকেশন্সের উদ্যোগে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘সিলেট বইমেলা’। গতকাল মঙ্গলবার বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। নগরের লামাবাজার এলাকার সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী   
জিমনেশিয়ামে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। প্রথম দিনেই লেখক-পাঠকের ভিড়ে জমে উঠেছে বইমেলা।
বেলা চারটায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক তুষার কর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম, কবি মোস্তাক আহমাদ দীন, বিশিষ্ট আইনজীবী নূরে আলম সিরাজী, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শাহনূর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক এনামুল মুনীর, লেখক জিবলু রহমান, আবিদ ফয়সাল, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ।
বক্তৃতায় উদ্বোধক জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার বলেন, ‘তরুণেরা এখন বুক (বই) বাদ দিয়ে ফেসবুক নিয়ে মজে আছে। এ সময়ে তরুণদের বইপড়ায় আগ্রহ তৈরি করতে প্রথমা ও বেঙ্গল পাবলিকেশন্সের এই বইমেলার উদ্যোগ ইতিবাচক ফল নিয়ে আসবে। বইপড়ার কোনো বিকল্প নেই, কষ্ট করে হলেও বই পড়তে হবে। কেবল বই-ই পারে একটি জাতিকে উন্নতির চরম শিকড়ে পৌঁছে দিতে।’
মেলার প্রথম দিনেই লেখক-পাঠকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথমদিনেই নগরের বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন। এর মধ্যে উদীচী সিলেটের সভাপতি এ কে শেরাম, সহসভাপতি এনায়েত হোসেন মানিক, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির পরিচালক মুকির হোসেন চৌধুরী, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীর, বাউল বশিরউদ্দিন সরকার, বাউল শাহীনুর আলম সরকার, নাট্য সংগঠক মোস্তাক আহমদ, সংস্কৃতিকর্মী রীমা দাস, প্রণবজ্যোতি পাল, লেখক জসীম আল ফাহিম প্রমুখ উল্লেখযোগ্য।
মেলায় প্রথমা এবং বেঙ্গল পাবলিকেশন্সের বই ছাড়াও দেশি-বিদেশি বইয়ের বিশাল সমারোহ থাকবে। প্রথমার বইয়ে ৩০% থেকে ৬০% পর্যন্ত এবং বেঙ্গল পাবলিকেশন্সের বইয়ে ২৫% থেকে ৫০% পর্যন্ত ছাড়ে বিক্রি হবে। অন্যান্য প্রকাশনীর বই ২৫% ছাড়ে বিক্রি হবে। এ ছাড়া ভারতীয় নতুন বই ১ রুপি=১.৮ টাকা ও ভারতীয় পুরোনো বই ১ রুপি=১.৫ টাকা হিসেবে বিক্রি হবে। মেলা আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো সিলেট বন্ধুসভা।