Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
গণটিকা সফল করতে নেতাকর্মীদের ক্যাম্পেইনের নির্দেশ প্রধানমন্ত্রীর: কাদের – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

গণটিকা সফল করতে নেতাকর্মীদের ক্যাম্পেইনের নির্দেশ প্রধানমন্ত্রীর: কাদের

সু.খবর ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকারের গণটিকা কার্যক্রম সফল করতে সারাদেশে মানুষের মঝে প্রচার চালাতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।
বুধবার আওয়ামী লীগের সম্পাদকম-লীর সঙ্গে দলের ঢাকা মহানগর ও সহযোগী-ভ্রাতৃপ্রতীম সংগঠনের সঙ্গে সভাপতি-সাধারণ সম্পদকদের বিশেষ সভায় ওবায়দুল কাদের এ কথা জনান। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, আগামী ৭ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত সারাদেশে করোনা মোকাবিলায় গণটিকা কার্যক্রম চালানো হবে। এই গণটিকা কার্যক্রম সফল করার জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে সারাদেশে ক্যাম্পেইন চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই গণটিকা কার্যক্রম চালানো হবে। এই কার্যক্রম সফল করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের দায়িত্ব পালন করতে হবে। নিজে টিকা নিতে হবে, মানুষে টিকা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন চালাতে হবে। এটা আমাদের দলের নেত্রীর নির্দেশ।
তিনি বলেন, করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সবার প্রতি আহ্বান সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলতে হবে। করোনা মোকাবিলায় এবং মানুষের জীবন-জীবিকা রক্ষায় সরকারের নেওয়া পদক্ষেপ সুচারুরূপে সম্পূর্ণ করা হলেও বিএনপি নেতৃবৃন্দ বরাবরের মতো মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। আগস্ট মাস এলেই বিএনপির গাত্র দাহ বেড়ে যায়। ইতিহাসকে অস্বীকার করতে চায়, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের স্বীকারোক্তিতেই বঙ্গবন্ধু হত্যাকা-ের সঙ্গে জিয়ার জড়িত থাকার কথা বেড়িয়ে আসে। খুনীরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার কন্যা শেখ হাসিনা দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সভায় আরও উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
সূত্র : সমকাল