বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাদি উর রহিম জাদীদ এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রশাসনের আয়োজনে তৃণমূল পর্যায়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাস্তবায়নে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ৭ আগস্ট থেকে ১০ আগস্ট এর মধ্যে তিন দিনব্যাপী প্রথম পর্যায়ের টিকা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮ বছর বয়সের উপরে যে কোনো বয়সের লোকদের এ টিকা প্রদান করা হবে। তবে বয়স্ক, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
সভায় জানানো হয়, জাতীয় পরিচয়পত্র ও ২ কপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে ইউনিয়নের টিকাদান কেন্দ্রে আসতে হবে। সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ তিনদিন টিকা প্রদান করা হবে।
সভায় টিকাদান কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা আব্দুল্লাহেল মারুফ। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, ফতেপুর ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম খান, উপজেলা প.প. কর্মকর্তা মো. আব্দুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যগণ, উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি,ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
- জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- গণটিকা সফল করতে নেতাকর্মীদের ক্যাম্পেইনের নির্দেশ প্রধানমন্ত্রীর: কাদের


