স্টাফ রিপোর্টার
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় স্থানীয় উকিল পাড়াস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগ নেতা অ্যাড. নান্টু রায়ের সভাপতিত্বে ও অ্যাড. হাসান মাহবুব সাদীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, জেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক গৌতম বণিক, মোহনপুর ইউপি সভাপতি হেমন্ত তালুকদার, মোল্লাপাড়া ইউপি সভাপতি মুক্তিযোদ্ধা সালিম উল্লাহ, সাধারণ সম্পাদক হোসেন আলী, গৌরারং ইউপি সভাপতি স্মৃতিরতœ, রঙ্গারচর ইউপি সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল কালাম, জাহাঙ্গীরনগর ইউপি সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কোরবাননগর ইউপি সাধারণ সম্পাদক সুভাষ পাল, আওয়ামীলীগ নেতা মতুর্জ আলী, আনিসুজ্জামান, কাদির ইব্রাহিম, মোশাহিদ, রাশেদ খান প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের নেতা সারোয়ার আহমদ, নাজিম উদ্দিন, মিজানুর রহমান, কল্লোাল তালুকদার, সময় রায়, আমরা মুক্তিযোদ্ধা সন্তান লীগের সদর উপজেলা সভাপতি জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, আবুল কালাম, ওমর ফারুক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষা করতে হলে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
- টাঙ্গুয়া হাওরে অতিথি পাখি না আসায় হতাশ পর্যটকরা
- পুস্তক ব্যবসায়ীদের সৎ-নিষ্ঠাবান থাকতে হবে -মেয়র জগলুল


