‘গণতন্ত্রের বিজয়’ দিবস পালন আওয়ামী লীগের

স্টাফ রিপোর্টার
মিছিল ও সমাবেশের মাধ্যমে সুনামগঞ্জে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করেছে আওয়ামী লীগ। পৌর আওয়ামী লীগের ব্যানারে বৃহস্পতিবার বিকালে শহরের আলফাত স্কয়ারে এই কর্মসূচি পালিত হয়।
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুলের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকতের সঞ্চলানায় সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, আওয়ামী লীগ নেতা অ্যাড. শুকুর আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু, সাবেক সভাপতি অ্যাড. আখতারুজ্জামান   
 সেলিম, জেলা স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করতে হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।