স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সুনামগঞ্জ জেলা বিএনপি’র বিবদমান দুই গ্রুপ কালো পতাকা মিছিল ও সমাবেশের মাধ্যমে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শহরের পৌরবিপণি থেকে এই উপলক্ষে জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের নেতৃত্বে নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর বিপণিতে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিন খান ময়নার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায় নাছির উদ্দিন চৌধুরী। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নরুল হক আফেন্দী, বিএনপি নেতা আতম মিসবাহ, নজরুল ইসলাম, রাখাব উদ্দিন, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক সোহেল আহমদ, যুবদল নেতা আব্দুল মজিদ, আব্দুল লতিফ, শামীম আহমদ
জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, আবুল কালাম, মাহবুবুর রহমান প্রমুখ।
অন্যদিকে, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক হুইপ ফজলুল হক আছপিয়ার সমর্থকরা শহরের পুরাতন বাসস্টেশন থেকে মিছিল বের করে স্টেশন রোডে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- দলীয় নেতা নাদীর আহমদ, আকবর আলী, সেলিম উদ্দিন আহমদ, রেজাউল হক, আবুল মনসুর মো.শওকত, যুবদল নেতা সুহেল আহমদ, সুহেল মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, তোফাজ্জল হোসেন, জামাল উদ্দিন বাকের, আনোয়ার জাবেদ, সদর থানা ছাত্রদলের আহবায়ক শামসুদ্দোহা, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।


