স্টাফ রিপোর্টার
‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সুনামগঞ্জের পাঁচ এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনকে এক হাত নিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নুরুল হুদা মুকুট বলেন,‘মতিউর রহমান কাশেম হোটেলের একটি ছোট্ট রুমে থেকে আওয়ামী লীগকে সংগঠিত করেছিলেন। তার নেতৃত্বে আজও আমরা ঐক্যবদ্ধ ও সংগঠিত। সনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সংগঠিত।’
জেলা পরিষদ নির্বাচন নিয়ে তিনি বলেন,‘নির্বাচনে সাধারণ মানুষের বিজয় হয়েছে, মানুষের ভালবাসার বিজয় হয়েছে। মানুষের কাক্সিক্ষত আশা-আকাক্সক্ষার বিজয় হয়েছে। গত ২৮ তারিখের নির্বাচনে আমি মানুষের ভালবাসায় বিজয়ী হয়েছি, বিপুল ভোটে জয়ী হয়েছি। শুধু বিপুল ভোটেই জয়লাভ করি নাই, আমি পাঁচ এমপির বিরুদ্ধে জয় লাভ করেছি। তাঁরা নির্বাচনে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার করেছে। বুধবার জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের কার্যকরী কমিটির মিটিং হয়েছে। সেই মিটিংএ জেলা পরিষদ নির্বাচনের বিষয় উত্থাপন হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, জেলা পরিষদ নির্বাচন যারা করেছেন এবং বিজয়ী হয়েছেন তারা আমার ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। কারণ জেলা পরিষদ নির্বাচনে যদি একাধিক প্রার্থী না থাকত, তাহলে বহির্বিশ্বে আমার ভাবমূর্তি নষ্ট হতো। যে পাশ করেছে তাকে অভিনন্দন দেয়া উচিৎ, তাকে আমাদের গ্রহণ করা উচিত। জেলা পরিষদ নির্বাচন নিয়ে কাউকে টেনশন করতে হবে না। কারো বিরুদ্ধে দলীয় কোন ব্যবস্থা নেওয়া হবে না।’
তিনি আরো বলেন,‘আপনারা জানেন কিছু লোক জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে রাজনীতি করেন, রাজনীতির নামে ভাওতাবাজী করে। রাজনীতির নামে পকেট ভারী করে। এসব লোকদের আপনারা চিহ্নিত করুন। বিপথগামী কিছু সেনা কর্মকর্তা ও মোস্তাকের প্রেতাত্মারা কাছে থেকে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।’
নুরুল হুদা মুকুট আরো বলেন,‘আপনারা জানেন ৭০ কোটি টাকা নিয়ে কালো বিড়াল ধরা পড়েছিল। এই কালো বিড়ালকে আপনার ভালভাবে চিনেন। এই কালো বিড়াল আমার বিরুদ্ধে ভোট চেয়েছে। আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপ্রপচার চালিয়েছে। এভাবে অনেক কালো বিড়াল আমার বিরুদ্ধে ভোট চেয়েছে এবং আমাকে হারানোর জন্য চেষ্টা করেছে। ওই সব কালো বিড়ালকে আপনারা চিহ্নিত করুন। প্রতিহত করুন, প্রতিরোধ করুন এবং ওই সব কালো বিড়ালের হাত থেকে আওয়ামী লীগকে রক্ষা করুন। গণতন্ত্রকে রক্ষা করুন, জননেত্রী শেখ হাসিনকে রক্ষা করুন। নতুবা ওই সব কালো বিড়ালের থাবায় যে কোন সময় আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে কোন ঘটনা ঘটে যেতে পারে। যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আমার নেত্রী শেখ হাসিনাকে পাহাড়া দিবেন। কোন অবস্থাতেই যেন কালো বিড়ালরা নেত্রীকে ছুঁতে না পারে। ওয়ান ইলিভেনের সময় আমার নেত্রী ও খালেদা জিয়া যখন জেলে ছিলেন ওই কালো বিড়ালরা মাইনাস টু ফর্মুলা নিয়ে ব্যস্ত ছিল। তারা মন্ত্রীসভা গঠন করেছিল, তারা কে প্রধানমন্ত্রী , কে স্বরাষ্ট্র মন্ত্রী হবেন, মন্ত্রীসভা ভাগাভাগি করেছিল। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আওয়ামী লীগের সভায় ওই কালো বিড়ালরা বাদাম চিবুচ্ছিল এবং হাসিমুখে উল্লাস করেছিল। কিন্তু তৃণমূল পর্যায়ের নেত্রীবৃন্দ বলেছিল শেখ হাসিনাকে বাদ দিয়ে কোন নির্বাচন হবে না। শেখ হাসিনাকে বাদ দিয়ে কোন সংলাপ হবে না। শেখ হাসিনাকে নিয়েই নির্বাচন করতে হবে।’
মুকুট আরো বলেন,‘আমার নেতা আলহাজ্ব মতিউর রহমান বলেছিলেন, ঈমানী ঐক্যের দরকার। ঈমানী ঐক্য ছাড়া রাজনীতি হবে না, ঈমানী ঐক্য ছাড়া নির্বাচন হবে না। ঈমানী ঐক্য যদি না থাকে বেইমানরা যেকোন সময় ছোবল মারতে পারে। শেখ হাসিনাকে বিদেশে পাঠিয়ে দিয়ে তারা সরকার গঠন করতে চেয়েছিল। আমার নেতা মতিউর রহমান বলেছিলেন ঈমানী ঐক্য ছাড়া কোন সংগঠন চলে না। সুনামগঞ্জে আমি, জগলুল ও মতিউর রহমানসহ আমরা সবাই ঈমানী ঐক্যে ঐক্যবদ্ধ এবং ঈমানী ঐক্যের মাধ্যমে আমরা সুনামগঞ্জের রাজনীতিকে পরিচালিত করব। সুনামগঞ্জের রাজনীতিতে আমরা বৃহৎ শক্তিশালী রাজনীতির ফ্লাটফর্ম গড়ে তুলব। আমাদের সুদৃঢ় ঐক্য সব সময় বজায় রাখব। এখানে কোন ধরনের ভুইফোড় নেতা এসে নেতৃত্ব দেয়ার সুযোগ নাই। উড়ে এসে জুড়ে বসা ওইসব অতিথি পাখিদের আপনারা চিনেন। শীতে তারা চলে আসে, শীত শেষে তারা আবার চলে যায়। ওই সব অতিথি পাখি সম্পর্কে আপনারা সাবধান থাকুন এবং সুনামগঞ্জের রাজনীতিকে কলুষমুক্ত করুন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিভাবে মনোনয়ন বাণিজ্য হয়েছে, এই মনোনয়ন বাণিজ্যের ফল আপনারা দেখেছেন। মনোনয়ন বাণিজ্যের ফল হিসাবে গত ২৮ তারিখের নির্বাচনে কিভাবে তাকে প্রত্যাখ্যান করা হয়েছে। সেভাবে ওইসব হাইব্রিড নেতাদের প্রত্যাখ্যান করে আমরা সুনামগঞ্জে রাজনীতি করব সুনামগঞ্জের মানুষকে আমরা সুন্দর রাজনীতি উপহার দিতে চাই।’


