গণতান্ত্রিক মহিলা সমিতির সুনামগঞ্জ জেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় এনডিএফ সুনামগঞ্জ জেলা কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রহিমা জামাল মায়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ গণতান্ত্রিক মহিলা সমিতির আহ্বায়ক বাবলি আকন্দ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর, ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুখেন্দু তালুকদার মিন্টু।
বক্তব্য রাখেন গণতান্ত্রিক মহিলা সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য কাকলি দাস, সাবিয়া বেগম, শিল্পী চন্দ, তৃষ্ণা আক্তার রোশনা প্রমুখ।
সম্মেলনে দিপ্তি সরকার কে সভাপতি, সাবিয়া বেগম কে সাধারণ সম্পাদক এবং কানন দাস কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
প্রেসবিজ্ঞপ্তি
- বিশ্বম্ভরপুরে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক সভা
- সেই ভাঙা সেতুই এখন ভরসা/ পারাপারে বিকল্প ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেই


