স্টাফ রিপোর্টার
বসত বাড়ির সামনে গাঁজা গাছ রোপণ করায় মো.মমতাজ মিয়া নামের যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মমতাজ মিয়া সদর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত. মনব উদ্দিনের ছেলে। বুধবার দুপুরে জেলা প্রশাসন সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।
জেলা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মো. শোয়েব আহমেদ চৌধুরী জানান, মাদকদ্রব্য আইন অমান্য
করে বসত বাড়ির সামনে গাঁজা গাছ রোপণ করায় মমতাজ মিয়াকে আটক করা হয়। পরে বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা’র ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।


