স্টাফ রিপোর্টার
র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে বিশ্বম্ভরপুর উপজেলার লাউড়েরগড় গামী পাকা রাস্তার উপর হইতে ১,০৫,৫০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ দুই জনকে গ্রেফতার করে। বুধবার দুপুরে এসব বিড়িসহ তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১,০৫,৫০০ টাকা। গ্রেফতারকৃতরা হলো বিশ্বম্ভরপুর উপজেলার আব্দুল গফুরের ছেলে মো. উজ্জ্বল (২৫), চাঁন মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২৪)। এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
- পাউবোর দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলেন জেলা আ.লীগের সভাপতি দুর্গত এলাকা ঘোষণার দাবি
- গাঁজা গাছ রোপণ করায় কারাদন্ড


