গীতিকবি নজরুল মিয়া লোক উৎসব উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলার নজরুল মিয়া সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মরমী গীতিকবি নজরুল মিয়া লোক উৎসব উপলক্ষে আলোচনা সভা ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল মিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শুকুর আলীর সভাপতিত্বে ও জেলা গীতিকার ফোরামের সাধারণ সস্পাদক অরুন তালুকদার পরিচালনায় বক্তব্য রাখেন, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, কুরবান ইউপি চেয়ারম্যান আবুল বরকত, মানারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, মানারগাঁও ইউপি মেম্বার আকিকুর রহমান আকিক, দোয়ারাবাজার  প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলু, মানারগাঁও ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইজ্জত আলী তালুকদার, শ্যামল বাজার পরিচালনা কমিটির সভাপতি নুরুউদ্দিন, সৌদি প্রবাসী রুপ মিয়া, বিশিষ্ট ব্যাবসায়ী দুলাল মিয়া, বাউল শাহজালাল, ফকির আবুল শাহ, আওয়ামীলীগ      নেতা শাহ আলম সেরুল, সিলেট বিশিষ্ট ব্যবসায়ী  আজরফ চৌধুরী, শামছুল আলম সেলিম, বাউল তসকির আলী, পল্লী বাউল দিলাল উদ্দিন, বাউল প্রতীক রাজু, জহির দেওয়ান,  মালেক সরকার, বাউল শিল্পী বৈদ্য, বাউল শিল্পী বাবু লাল, ফারজানা আক্তার আশা  প্রমুখ।