গোলাপগঞ্জ থেকে অপহৃত যুবক ছাতকে উদ্ধার আটক ২

ছাতক প্রতিনিধি
গোলাপগঞ্জ থেকে অপহৃত যুবককে ছাতকের গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ আমিন ফিলিং স্টেশনের সামন থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এসময়   
অপহরণে জড়িত থাকার সন্দেহে পুলিশ দু’ যুবককে আটক করে। অপহৃত যুবক মইনুল ইসলাম তারেক গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন গ্রামের এনাম আহমদের পুত্র।
জানা যায়, গেল বছরের ৩০ ডিসেম্বর নিজ বাড়ির আঙ্গিনা মইনুল ইসলাম তারেককে অপহরণ করে কতিপয় দুর্বৃত্ত। অপহৃত যুবকের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে উদ্ধারে অভিযান চালায়। এ পর্যায়ে মোবাইল ট্যাকিংসহ প্রযুক্তি ব্যবহার করে অপহৃতের অবস্থান নিশ্চিত হয় পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ছাতক থানার এসআই শফিকের নেতৃত্বে গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কুবক মইনুল ইসলাম তারেককে উদ্ধার করা হয়। এসময় অপহরণে জড়িত থাকার সন্দেহে দু’যুবককে আটক করেছে পুলিশ।