সরকারি কলেজের সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজের সামনের সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে প্রাতঃ ভ্রমণকারীদের সংগঠন ‘সোনালি সকাল’। বৃহস্পতিবার সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ব্যবসায়ী অরুণ দে, আইনজীবী স্বপন কুমার দেব, বজলুল মজিদ চোধুরী খসরু, স্বপন কুমার দাস       
রায়, সৈয়দ জামিলুল হক, আবুল মজাদ চৌধুরী, আব্দুল হামিদ, নিবারন চন্দ্র দাস, ব্যবসায়ী সনৎ কুমার দাস, আলমগির হোসেন, আব্দুল মতিন, সাবেক চেয়ারম্যান মনফর আলী, শাহাবুদ্দিন আহমদ, সমাজসেবী অমরচান দাস ও কৃষক কাইয়ুম সহ প্রাতঃ ভ্রমণকারীরা।
উল্লেখ্য, সুনামগঞ্জ সরকারি কলেজের সড়কটির অবস্থা নাজুক হওয়ায় প্রতিদিন কলেজের ছাত্র ছাত্রী, পথচারি ও প্রাতঃ ভ্রমণকারীরা দুর্ঘটনার সম্মুখিন হন।