সু.খবর ডেস্ক
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) তাপস রঞ্জন ঘোষকে পুলিশ হেডকোয়ার্টারে সহকারী পুলিশ সুপার (টিআর) হিসেবে বদলী করা হয়েছে। বুধবার পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।