সিলেট অফিস
সিলেটের গোয়াইনঘাটে আলীগাঁও ইউনিয়নের খাস বারহাল গ্রামের শীর্ষ সন্ত্রাসী আব্দুল জলিলের অপকর্মে অতিষ্ট এলাকাবাসী। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানির পাশাপাশি এবার অভিনব পন্থায় পেতেছে প্রতারণার নতুন ফাঁদ। তার এ প্রতারণার কৌশলে রয়েছে মোবাইল ফোন ও তার স্ত্রী। প্রেমের ফাঁদে ফেলে ইতিপূর্বে এলাকার ও বহিরাগত অনেক তরুন যুবক চাকুরীজীবি সর্বস্ব হারিয়েছেন। আত্মসম্মানের ভয়ে থানায় জি.ডি কিংবা মামলা করেননি অনেকেই। তার প্রতারণার ফাঁদে সর্বশেষ স্বীকার হন সুনামগঞ্জ সদর থানার মোহনপুর ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন।
পেশায় একটি ঔষধ কোম্পানীর রিপ্রেজেনটেটিভ জাহাঙ্গীর তাদের অভিনব ফাঁদে পড়ে বেদম মারপিট হজম ও নগদ টাকা খুইয়ে গোয়াইনঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অতঃপর এঘটনায় মামলা হলে থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় আলীরগাঁও ইউনিয়নের খাস বারহাল গ্রাম থেকে তাকে উদ্ধার করে এবং জড়িত সন্দেহে প্রতারক শারমিন আক্তারকে গ্রেফতার করে।
গত ০১ আগষ্ট রাত ৮টার দিকে জলিল‘র স্ত্রী শারমিন বেগম মোবাইল ফোনে জাহাঙ্গীরকে তাদের বাড়ীতে আসতে বলে। জাহাঙ্গীরও তাদের ডাকে সাড়া দিয়ে তাদের বাড়ীতে যায়। শুরু হয় নতুন কৌশল। এসময় কোন কিছু বুঝে উঠার আগেই জাহাঙ্গীরের চোখ বেঁধে ফেলে জলিল। প্রতারক জলিল এসময় তাকে বেদম মারপিট করে, চাকু দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এবং বিকাশে নগদ দুই লক্ষ টাকা এনে দিলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানায়। এসময় জাহাঙ্গীর উপায়ান্তর না দেখে তার বাড়ীতে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করে। শুধু তাই নয় তাদের স্থানীয় মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুদুল ইসলামের কাছ থেকেও জলিলের দাবীকৃত দুই লক্ষ টাকা বিকাশে প্রদানের অঙ্গীকার আদায় করে নেয়। বিষয়টি তখন অনুধাবন করে চেয়ারম্যান তাজুদুল ইসলামসহ সচেতনরা বিষয়টি গোয়াইনঘাট থানা পুলিশকে অবহিত করেন। রাতেই অভিযান চালিয়ে থানা পুলিশ ভিকটিম জাহাঙ্গীরকে আহত অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে এবং ঘটনায় জড়িত প্রতারক আব্দুল জলিলের স্ত্রীকে গ্রেফতার করে। এঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করে ভিকটিমকে উদ্ধার এবং প্রতারক জলিলের স্ত্রীকে আটক করি। প্রতারক জলিলকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
- এনামুল হত্যার প্রতিবাদে সরকারি কলেজ পরিবারের মানববন্ধন
- ছাতকে যুব উন্নয়ন অধিদপ্তরের বাস গাড়ীতে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন


