ছাতক প্রতিনিধি
ছাতকে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিনন্দন নব সৃজিত এয়ারকন্ডিশন বাস গাড়ীতে ২৪জন যুবকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার(ভুমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক হারুন-অর-রশীদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব চক্রবর্তী, ভেটেরিনারী সার্জন ডা. আব্দুস শহীদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস আসাদ উলাহ, যুব উন্নয়ন কর্তৃক জাতীয় পুরস্কার প্রাপ্ত মিজানুর রহমান সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি অ্যাড. শাহাব উদ্দিন ও ইউপি সদস্য আব্দুল আলিম, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস আসাদ উল্লাহ, যুব উন্নয়ন কর্তৃক জাতীয় পুরস্কার প্রাপ্ত মিজানুর রহমান সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. শাহাব উদ্দিন।
উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপল চন্দ্র দাস। দেশের ৭টি বিভাগের মধ্যে প্রত্যেক বিভাগের ১টি করে উপজেলা এ প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করা হয়েছে। সিলেট বিভাগের ছাতক উপজেলাকে এ প্রশিক্ষণে নির্বাচিত করা হয়। প্রথম ধাপে উপজেলার ২৪জন মেধাবী যুবককে স্বনির্ভরের লক্ষে কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া শুরু করা হয়েছে। মাসব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন সোমবার অনুষ্ঠিত হয়েছে। সিলেট বিভাগের ছাতক উপজেলাকে এ প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুব ও ক্রীড়া মন্ত্রী অ্যাড. বীরেন শিকদার ও সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সভার প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

