গৌরারং ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা

শহীদনূর আহমেদ
সদর উপজেলার গৌরারং ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করেছে সদর উপজেলা প্রশাসন। বুধবার দুপর ১২টায় হাজী লাল মাহম্মুদ উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সমাবেশে এই ঘোষণা দেন সদর উপজেলার নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবি।
গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান ফুল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলার নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবি বলেন, বাল্য বিবাহ রোধে কেবল জনপ্রতিনিধি ও   
প্রশাসন কাজ করলে হবে না, সাধারণ মানুষকে সচেতন হতে হবে। বাল্য বিবাহের কুফল সম্পর্কে সকলকে অবহিত করতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের জোরালে ভুমিকা রাখতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশীদ চৌধুরী, হাজী লাল মাহম্মুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, সহকারী প্রধান শিক্ষক শাহীন উদ্দিন, সমাজ সেবক নুরুল আনোয়ার, শামুছুল ইসলাম, অপু প্রমুখ।