জগন্নাথপুরে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সমছু মিয়া (৭৭) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যক জনিত রোগে ভুগছিলেন। বুধবার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রদান করেন। পরে স্থানীয় স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।