ছাতক প্রতিনিধি
ছাতকের জহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলামের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিসহ কমিটির অন্যান্য সদস্য স্বাক্ষরিত এ অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলামকে বিদ্যালয় থেকে প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
অভিযোগ থেকে জানা যায়, সহকারী শিক্ষক আমিরুল ইসলামের স্বেচ্ছাচারিতা ও উগ্র আচরণে বিদ্যালয়ের লেখাপড়ার মান ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তিনি
প্রায়ই রাগান্বিত হয়ে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের বেপরোয়া বেত্রাঘাত করে থাকেন। বিভিন্ন অজুহাতে এ শিক্ষক ঘন-ঘন ছুটি নিয়ে বিদ্যালয়ের বাইরে অবস্থান করেন। বিষয়টি অভিভাবকরা বিদ্যালয় পরিচালনা কমিটিকে অবহিত করলে এ শিক্ষকের অদৃশ্য ক্ষমতার কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি পরিচালনা কমিটি। উপর্যপরী বিদ্যালয় পরিচালনা কমিটি এ শিক্ষকের কাজে নাজেহাল হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতীয় পতকা উত্তোলনে বাধা সৃষ্টি করে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে দেননি এবং বঙ্গবন্ধুর রেকর্ডকৃত ৭ই মার্চের ভাষণ নিয়েও তিনি কটুক্তি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান চাকুরী থেকে অবসর নিলে সহকারী এ শিক্ষক আমিরুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে এখন থেকেই তদরীর শুরু করেছে। বিদ্যালয় পরিচালনা কমিটিরসভাপতি আব্দুল মানিক মাষ্টার, প্রধান শিক্ষ খলিলুর রহমান পরিচালনা কমিটির সদস্য, ইউপি সদস্য শাজিল হোসেন বাবুল, মাইনুল ইসলা, রোজিনা বেগম, নেহার বেগম ও আব্দুল মুক্তাদির এবং সাধারন কমিটির আরো ১৪ জন সদস্য স্বাক্ষরিত এ অভিযোগে বিদ্যালয়ের শিক্ষার সুষ্টু পরিবেশ রক্ষার স্বার্থে শিক্ষক আমিরুল ইসলামের প্রত্যাহার দাবি জানান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার বরে জানান, কিছুদিনের মধ্যেই বিষয়টি সরজমিনে তদন্ত করা হবে।
ফোন রিসিভ না করায় শিক্ষক আমিরুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


