স্টাফ রিপোর্টার
সদর উপজেলার গৌরারং ইউনিয়নে ৩০ শতক জাগার উপর বেসরকারি উদ্যোগে একটি দাতব্য হাসপাতাল নিমার্ণের উদ্যোগ নেয়া হয়েছে। শুক্রবার বিকেলে গৌরারং ইউনিয়নে দামপাড়ায় হাসপাতালের সীমানা প্রাচীর নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে। সীমানা প্রাচীর নির্মাণ শেষ হলেই হাসপাতালের মূল অংশের কাজ শুরু হবে।
এই হাসপাতাল নির্মাণ হলে গৌরারং ইউনিয়নের গরীব-দুঃখী-দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবে। এসময় উদ্যেক্তা ইঞ্জিনিয়ার মাছুম মিয়ার পরিবারবর্গ এবং ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
হাসপাতাল নির্মাণের ব্যাপারে ইঞ্জিনিয়ার মাছুম মিয়া বলেন, আমি লন্ডনে থেকে শুনেছি দেশের মানুষ অনেকে টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না। অনেকে বিনা চিকিৎসায় মারা যান। সে জন্য আমি আমার গ্রামের মানুষের চিকিৎসা সেবার লক্ষে এই উদ্যেগ নিয়েছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আশা করি আমি এই হাসপাতাল নির্মাণ করতে পারব।


