গৌরারং ইউনিয়নে বস্ত্র বিতরণ

সদর উপজেলার গৌরারং ইউনিয়নে দূর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করেছেন জেলা যুব মহিলা লীগের সানজিদা নাসরিন দিনা ডায়না। শুক্রবার বিকালে গৌরারং ইউনিয়ন কার্যালয়ে ৫০ জনের  মধ্যে এই বস্ত্র বিতরণ করেন তিনি।
বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান ফুল মিয়া, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হোসেন আলী, ইউপি সদস্য আয়ূব আলী, সদর উপজেলা সৈনিক লীগের সভাপতি নোমান হাসান খান, জেলা যুব মহিলা লীগের অন্যতম সদস্য ছুনিয়া সিদ্দিকী, গৌরারং ইউনিয়ন যুবলীগের সদস্য   নুরজাহান বেগম, সালমা বেগম, সুরমা বেগম, পুতুল বেগম, রেহেনা বেগম প্রমুখ। এর আগে ইউনিয়ন যুব মহিলা লীগের নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান জেলা যুব মহিলা লীগের সানজিদা নাসরিন দিনা ডায়নাকে।
প্রেস বিজ্ঞপ্তি