বাংলাদেশ মিশনের আয়োজন লন্ডনে সামিট ইভিনিং অব বাংলাদেশী পারফরমেন্স

লন্ডন প্রতিনিধি
বাঙালির কৃষ্টি ক্যালচার এবং ইতিহাস ঐতিহ্যকে বিদেশীদের কাছে তুলে ধরতে এই প্রথম বারের লন্ডনস্থ বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজন করা হলো সামিট ইভিনিং অব বাংলাদেশী পারফরমেন্স ২০১৬। ব্যতিক্রমী এই আয়োজনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আমাদের সংস্কৃতির বিভিন্ন দিক। বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্ট্রেল লন্ডনের নেহেরু সেন্টারে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন লন্ডনে বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার খন্দকার এম তালহা।
সামিটের উদ্যোক্তা বাংলাদেশ মিশনের মিনিষ্টার প্রেস সাংবাদিক নাদিম কাদিরের সঞ্চালনায়  অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নেহেরু সেন্টারের ডেপুটি ডিরেক্টর ভিবা মেহদিরেতা।
ভিবা মেহদিরেতা বলেন বাংলাদেশের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়, তিনি বলেন বাংলাদেশ সহ সাউথ এশিয়ান ঐতিহ্যতে তুলে ধরতে নেহেরেু সেন্টার এবং ভারতীয় হাই কমিশন সহযোগিতা করবে।    
বাংলাদেশ চাইলে একযোগে ভারত ও বাংলাদেশ এ জাতীয় আয়োজনের উদ্যোগ নিলে তাদের সহযোগিতার হাত প্রসারিত থাকবে।
‘জয় বাংলা বাংলার জয়’  এই সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে ভিডিও প্রজেক্টারের মাধ্যমে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের প্রমান্য চিত্র বিউটিফুল  বাংলাদেশ। প্রথম দিনের এই অনুষ্ঠানে আরো ছিল  গান, নৃত্য, কবিতা আবৃত্তি। এতে অংশ নেন কবি শামীম আজাদ, স্মৃতি আজাদ, গৌরি চৌধুরী, হাসি রাণি সহ বৃটেনের স্বনামখ্যাত সাংস্কৃতিক কর্মীরা।  
আগামী ৯ অক্টোবর এ্র দ্বিতীয় ও শেষ পর্ব অনুষ্ঠিত হবে ইস্ট লন্ডনের বার্ডি আর্ট সেন্টারে। এই আয়োজনের স্পন্সর করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, হিলসাইড ট্রাভেলস, লন্ডন ট্রেডিশন, সোনালী বিজনেন্স সেন্টার, হামলেটস ট্রেনিং সেন্টার, জেএমজি কার্গো ও ফেইথ প্রিন্টিং।
এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করছে বাংলা টিভি, জনমত ও বেতার বাংলা। সুন্দর এই সন্ধ্যাকে উপভোগ করতে বৃটেনের বিভিন্ন শহর থেকে বাংলাদেশী ছাড়াও বিভিন্ন ভাষাভাষী মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে আগতদের অনেকেই বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ের এই আয়োজনের প্রশংসা করে বলেন এই মাধ্যমে বিদেশীদের কাছে আমাদের ঐতিহ্যকে তুলে ধরা যেমন  সহজ হবে ঠিক তেমনি তৃতীয় প্রজন্মের বিটিশ বাঙালিরা পাবে শেকড়ের সন্ধান।