গ্রামীণ ব্যাংক পূর্ব বীরগাঁও শাখার উদ্যোগে বৃক্ষরোপন

গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়য়ের সারা দেশব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ১১ হাজার বনজ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও গ্রামীণ ব্যাংক শাখার সদস্যদের মধ্যে এই বনজ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয় হয়।
গ্রামীণ ব্যাংক পূর্ব বীরগাঁও শাখার সেকেন্ড ম্যানেজার সাইফুল ইসলাম এর পরিচালনায় বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক জগন্নাথপুর এরিয়ার এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায়।
তিনি বলেন, ‘গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ’ এই স্লোগান কে সামনে রেখে গ্রামীণ ব্যাংক সারা দেশে ২০কোটি বনজ ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজ গ্রামীণ ব্যাংক পূর্ব বীরগাঁও দক্ষিণ সুনামগঞ্জ শাখার সদস্যদের মধ্যে আমরা ১১ হাজার বনজ ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করবো।
উপস্থিত সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, আমাদের বিতরণ করা চারা গাছ গুলো যদি আপনারা সঠিক রোপন ও সঠিক পরিচর্যা করতে পারেন এটা শুধু দেশের পরিবেশের ভারসাম্যই রক্ষা করবে না আপনাদের ও অনেক উপকারে আসবে।
দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ শ্যামল বাংলাদেশ উপহার দিতে বৃক্ষরোপনের বিকল্প নেই, তাই আমরা বেশি বেশি চারা রোপন করবো এটাই হোক আমাদের অঙ্গীকার।
গ্রামীণ ব্যাংক পূর্ব বীরগাঁও শাখার ব্যবস্থাপক দেবপ্রিয় রায় সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অঞ্জন সরকার।
প্রেসবিজ্ঞপ্তি