মধ্যনগর প্রতিনিধি
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আহমেদের নেতৃত্বে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে শোভাযাত্রাটি বংশীকুন্ডা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রলার ঘাটে এসে শেষ হয়।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মনীন্দ্র চন্দ্র সরকার সহ ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় উপজেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক সারোয়ার আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অমিত হাসান রাজু, যুগ্ম আহবায়ক কৌশিক রঞ্জন সরকার, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়া, জেলা ছাত্রলীগের সহসভাপতি নিউটন সরকার উপস্থিত ছিলেন।
- গ্রামীণ ব্যাংক পূর্ব বীরগাঁও শাখার উদ্যোগে বৃক্ষরোপন
- মধ্যনগরে পৃথক ভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন


