মধ্যনগর প্রতিনিধি
মধ্যনগরে পৃথক ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার জুমার নামাযের পর উপজেলার মধ্যনগর বাজারের কাচারি ঘাট থেকে উপজেলা আওয়ামী লীগের একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাজার প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয়। উপজেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এতে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ সরকার।
অপরদিকে বিকাল ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ’র সঞ্চালনায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক উপানন্দ সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, উপজেলা শ্রমিকলীগের সভাপতি এসএম শামসুদ্দিন মাস্টার, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন তালুকদার রব প্রমুখ।
- আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী/ সাজেদা আহমেদের নেতৃত্বে শোভাযাত্রা
- দোয়ারাবাজারে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


