বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ‘স্থানীয় সরকারি ও বেসরকরি প্রতিষ্ঠান সমূহে ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস।
বাংলাদেশ লিগ্যাল এইড এন সার্ভিসেস ব্ল্যাট এর গ্রাম আদালত উপজেলা সমনয়কারী মো. ফজলুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথিরি বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ। মূল বিষয়বস্তু উপর বক্তব্য রাখেন, (উইএনডিপির) জেলা ফ্যাসিলেট্টর সৈয়দ নজরুল ইসলাম ও পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম।
কর্মশালায় উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, সরকারি বেসরকারি প্রতিনিধি, গনমাধ্যম প্রতিনিধি, ইউনিয়ন গ্রাম আদালত সমনয়কারী, সুশীল সমাজের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।


