বিশ্বম্ভরপুরে কৃষকদের মাঝে বীজ সার বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় সরকারি বীজ সার বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনূর রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা বিভিন্ন ইউনিয়নের বোরো ফসলী ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীনা মূল্যে সরকারি বীজ সার বিতরণ সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম দেখে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনূর রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস সন্তুষ প্রকাশ করেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার দাশ, পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ও উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩দিন যাবৎ বিশ্বম্ভরপুরে সরকারি বীজ, সার বিতরণ কার্যক্রম চলছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৪ হাজার ২শত’ ৯২জন কৃষকের মাঝে বোর বীজ সার ও নগদ টাকা বিতরণ করা হবে।