ঘুড়ি উৎসব

টিপু সুলতান, দিরাই
বর্ণাঢ্য আয়োজনে দিরাইয়ে ঘুড়ি উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বাউল স¤্রাট শাহ্ আবদুল করিমের গ্রামের বাড়ি ধল গ্রামের মাঠে ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবি ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান।
সভাপতির বক্তব্যে  উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ঘুড়ি উৎসব এতদিন ঢাকা কেন্দ্রীক ছিল। উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ শহর দিরাই থেকে এ উৎসবের যাত্রা শুরু করেছি আমরা। আগামীতে এটি প্রতি বছর পৌষ মাসের শেষ দিবসে করা হবে। উৎসবটি  করা হবে একেক বছর একেক স্থান থেকে।