দ. সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় চন্দ্রপুর প্রিমিয়ার লীগ সিপিএল-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় চন্দ্রপুর কোনারবাড়ির মাঠে লীগ পদ্ধতির এ ক্রিকেট লীগের উদ্বোধন করেন পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শাফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আইনুল হক।
এসময় উপস্থিত ছিলেন, সূর্য স্পোর্টিং ক্লাবের ব্যপস্থাপক জাহিদুল ইসলাম, দলীয় অধিনায়ক রিয়াদ হোসেন, সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপক মিজানুর রহমান, দলীয় অধিনায়ক তারেক রহমান, রাইজিং সান স্পোর্টিং ক্লাবের ব্যপস্থাপক গোবিন্দ সূত্রধর, দলীয় অধিনায়ক রেজওয়ান আহমদ, চন্দ্রপুর সিক্সার্সের ব্যবস্থাপক স¤্রাট হোসেন, দলীয় অধিনায়ক মুজায়েল হাসান, খেলোয়ার আবু বকর সিদ্দিক, ইমদাদুল হক, রিপন আহমদ, আক্তার হোসেন, সায়েম হোসেন, জাহাঙ্গির আলম, রাসেল আহমদ, হাসান আহমদ, জাফরুল ইসলাম ও জাবেদ হোসেন।
উদ্বোধনী খেলায় সূর্য স্পোর্টিং ক্লাবকে বিশাল ব্যবধানে হারায় চন্দ্রপুর সিক্সার্স। খেলা পরিচালনা করেন মিজানুর রহমান, সজীব আহমদ ও ইমদাদুল হক।


