দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় ৪৭তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার দিনব্যাপী উপজেলা পর্যায়ে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৭০টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ। আরো উপস্থিত ছিলেন দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সহকারী প্রধান শিক্ষক অজয় কুমার দাস, যুব উন্নয়ন অফিসার মো.আতাউর রহমান প্রমুখ। ক্রিকেট খেলায় প্রথম স্থান অধিকার করেছে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অধিকার করেছে আমবাড়ি উচ্চ বিদ্যালয়। ভলিবল খেলায় প্রথম স্থান অধিকার করেছে আমবাড়ি উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অধিকার করেছে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়। মেয়েদের ক্রিকেট খেলায় প্রথম স্থান অধিকার করেছে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অধিকার করেছে আমবাড়ি উচ্চ বিদ্যালয়।


