প্রবীণ সাংবাদিক শংকর রায়ের চিকিৎসার খোঁজ নিলেন এমএ মান্নান

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের প্রবীণ সাংবাদিক জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি দৈনিক মানবজমিন ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি অসুস্থ শংকর রায়কে দেখতে গেলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।
রোববার বিকেলে তিনি জগন্নাথপুরে শংকর রায়ের বাড়িতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এম.এ মান্নান তার সুচিকিৎসা নিশ্চিতে সহায়তার আশ্বাস দেন।
এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর থানার ওসি ওসি হারুন রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুসহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সাংবাদিক শংকর রায় বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভূগছেন। বর্তমানে তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের       চিকিৎসা সেবা গ্রহণ করছেন। সুচিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হবেন। শংকর রায়ের ছেলে শাওন রায় জানান, হার্টের ব্যয়বহুল চিকিৎসা তাদের পরিবারের পক্ষ থেকে বহন করা কষ্টসাধ্য হওয়ায় অনেকেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। উন্নত চিকিৎকার জন্য আরো সহায়তা প্রয়োজন। এদিকে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ডিও লেটারের মাধ্যমে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পরিচালককে প্রবীণ এই সাংবাদিকের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানিয়ে পত্র দিয়েছেন।