জাহাঙ্গীরনগর ইউপিতে জগলুলের গণসংযোগ

স্টাফ রিপোর্টার
একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখ্ত জগলুল জাহাঙ্গীর নগর ইউনিয়নে খাইয়ারগাঁও বাজারে স্থানীয়দের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন।
সোমবার সকালে ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি রইছ উদ্দিনের সভাপতিত্বে ও সুরমা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি অজয় তালুকদার দোলন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নবনী কান্ত দাশ, সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন প্রমুখ।
প্রধান অতিথির     বক্তব্যে পৌর মেয়র আয়ূব বখত জগলুল বলেন, ‘ আমি আপনাদের দোয়া চাইতে এসেছি। আপনারা যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমি সংসদ নির্বাচন করব। আমি আপনাদেরকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’
মতবিনিময় সভা শেষে তিনি জাহাঙ্গীরনগর চৌমুনি বাজার ইউনিয়নের সভাপতি মকসদ আলীর সভাপতিত্বে আরেকটি মতবিনিময় সভা করেন।
এসময় তিনি আগামীকাল বুধবার পৌর চত্বর থেকে বিজয়ের মাসের গণমিছিলে সবাইকে থাকার আমন্ত্রণ জানান।