স্টাফ রিপোর্টার
এফবিসিসিআইয়ের পরিচালক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের বিরুদ্ধে দুদকের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা
ব্যবসায়ী সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক জাহেদ হাসান, জেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম বজলু, এছাড়াও বক্তব্য রাখেন, জেলা ব্যবসায়ী সমিতির সদস্য সাইদুর রহমান, শামছুল হক, এনামুল হক, নূরে আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, খায়রুর হুদা চপল রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, তিনি হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির সাথে কখনই জড়িত ছিলেন না, আমরা ব্যবসায়ী সমিতি এখন শান্তির্পূণ ভাবে কর্মসূচি পালন করছি। অবিলম্বে খায়রুল হুদা চপলকে মুক্তি না দিলে আমরা সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতি আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব।
- সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ’র সাথে আইনজীবী সমিতির সাক্ষাৎ
- জেলা যুবলীগের আহ্বায়ক চপলের জামিন নামঞ্জুর


