সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ’র সাথে আইনজীবী সমিতির সাক্ষাৎ

সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ উপলক্ষে জেলা আইনজীবী সমিতির ৫নং হলরুমে জেলা আইনজীবী সমিতির আয়োজনে সকাল সাড়ে ১০টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুল হক’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহিবুল ইসলাম এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা দায়রা জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল বিচারকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির সদস্য অ্যাড. ফজলুল হক আছপিয়া, অ্যাড. মো. আফতাব উদ্দিন।
এসময় সমিতির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি