সু.খবর ডেস্ক
ইসকন সিলেটের অঙ্গসংগঠন ‘ফুড ফর লাইফ’ এর উদ্যোগে সুনামগঞ্জে বর্ন্যাতদের মাঝে খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছেছ। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের ৪নং চরনারচর ইউনিয়নে বর্ন্যাত ও দুর্গতদের মাঝে খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও
সিলেটের অধ্যক্ষ নবদীপ দ্বীজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে ও ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্শী শ্রীবাস দাস ব্রহ্মচারীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দিরাই উপজেলার ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন- চরনারচর ইউনিয়নের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, ৫নং ওয়ার্ড সদস্য তপন ভৌমিক, সাবেক সদস্য প্রশান্ত কুমার দাস, চরনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাধীন কুমার চৌধুরী, সিলেট সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ বিধান চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা সুনীল দাস, ইসকন সিলেট মহানগর নামহট্টের সভাপতি অনন্ত গৌর দাস।


