দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাসের অনিয়ম, দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নবাসী।
বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ নেতা প্রসন্ন কুমার দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পরিতোষ রায়, আওয়ামীলীগ নেতা কালাই মিয়া, ইউপি সদস্য আরজ আলী, চন্দন দাস, ইউনুস মিয়া, সত্যবান বিশ^াস, দীপ্তি রানী দাস প্রমুখ।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শ্যামারচর বাজার এলাকা প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান রতন কুমার দাসের অনিয়ম দুর্নীতির কারণে কাঙ্খিত উন্নয়ন থেকে এলাকাবাসী বঞ্চিত হলেও নিজের উন্নয়ন ঠিকই করে নিয়েছেন তিনি। ছোট্ট কুঁড়েঘর থেকে এখন বিশাল অট্টালিকায় বসবাস করেন তিনি। তার কাছে জিম্মি পরিষদের সকল সদস্যরা।


