স্টাফ রিপোর্টার
চাঁদের আলো হিজরা সংগঠনের জেলা কমিটি গঠন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের ময়নার পয়েন্টে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট চাঁদের আলো হিজরা সংগঠনের উপদেষ্টা রানা ভূঁইয়া হিজরা। সভায় সর্বসম্মতিক্রমে
সুমনা আক্তার কালাকে জেলা চাঁদের আলো হিজরা সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়।
লীলা হিজরার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা চাঁদের আলো হিজরা সংগঠনের নব-নির্বাচিত সভাপতি সুমনা আক্তার কালা, জুলেখা হিজরা, আঁখি হিজরা, নিতু হিজরা, জোনাকী হিজরা, গোলাপী হিজরা, সেলিনা হিজরা, জগন্নাথপুর উপজেলার মিতালি হিজরা ও বৈশাখী হিজরা।
আলোচনা সভা শেষে সংগঠনের কার্যালয় থেকে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


