জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে চায়ের দোকানে বসে মোবাইল দিয়ে জুয়া খেলার সময় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার রুবেল মিয়া (২২), রেজাউল ইসলাম (২৬), মনির আহমদ (২১), রনি আহমদ (২১), শাহ আলম (২৫), আরমান ভূইয়া (২৩), হাবিবুর রহমান (১৯), পূর্ব ভবানীপুরের তানভীর মিয়া (২৩), বাড়ী জগন্নাথপুরের জাকির হোসেন (২৩), নেত্রকোনার দিদার আলী (২৮) ও আজমিরীগঞ্জের সাগর মিয়া (২১)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ শামছুল আরেফীন বলেন, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে জগন্নাথপুর বাজারে রুবেল মিয়ার চায়ের দোকানে মোবাইলে দিয়ে অফলাইনে অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় ওই চায়ের দোকানদারসহ ১১ জনকে আটক করা হয়। এসময় জুয়া খেলায় ব্যবহৃত ৩ টি মোবাইল ও নগদ ২ হাজার ১৭০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে।


