জামালগঞ্জে অগ্নিকাণ্ডে নিঃস্ব এক পরিবার

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়েছে একটি ঘর সহ মালামাল। শুক্রবার ভোর ৬টায় উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গঙ্গাধরপুর গ্রামের মৃত. কামধেব সরকারের ছেলে অনিল সরকার (সাধু) ঘরে আগুন লাগে।
ক্ষতিগ্রস্ত অনিল সরকার জানান, ভোর ৬টায় ঘুম থেকে উঠে দেখি পাশের ঘরে দাউদাউ করে আগুন জলছে। তখন দিশেহারা হয়ে আশপাশের লোকজনকে ডাকাডাকি শুরু করি। মানুষজন দ্রুত ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হন। তবে ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামবাসীর সহায়তায় পাশের ঘরগুলো রক্ষা পায়। এতে প্রায় দুই লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত অনিল স্বাধু জানান।
ফেনারবাক ইউপি সাবেক সচিব অজিত কুমার রায় ও বর্তমান সচিব কংকন সরকার ঘটনা স্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তনুকা ভৌমিক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে।