সু.খবর রিপোর্ট
টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন স্কেলসহ চার দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে সদর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মবিরতি শুরু হয়।
কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন- বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মো. শহিদুল কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম সোহেল, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাখূ রাজ চৌধুরী, কমলেন্দু তালুকদার, মহিলা সম্পাদিকা সুলেখা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদের সমাবেশে টেকনিক্যাল পদ মর্যদাসহ বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার বাস্তবায়নের দাবিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি আহূত এই কর্মসূচি দাবী আদায় না হওয়া পর্যন্ত চলবে।
জগন্নাথপুর
স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহেরের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন লিকসন মিয়া, আবেদ মিয়া, গীতা রানী দেবনাথ, নাসিমা বেগম,
সঞ্জয় আচার্য্য, মিনালী রানী দাস, সুমন্ত দেবনাথ, আমির হোসেন, রায়হান মিয়া, রমজান আলী, শংকর জ্যুাতি দে, করুনা সিন্ধু দেবনাথ, আব্দুল মুকিত, সুরঞ্জিত দাস প্রমুখ।
তাহিরপুর
টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন স্কেল সহ ৪ দফা বাস্তবায়নের দাবিতে তাহিরপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি চলছে। বাংলাদেশ হেলথ এ্যাসিস্টেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে স্বাস্থ্য সহকারীরা সোমবার সকাল ১০টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করেন।
তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে কর্মবিরতি পালনকালে ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা হেলথ এসিস্টেন্ট এসোসিয়েশনের সভাপতি সিরাজুল আলম, সাধারণ সম্পাদক শামীম রেজা, স্বাস্থ্য সহকারী দিবাকর সরকার নান্টু, দেবরাজ পুরকায়স্থ দেবল ও রিংকু চৌধুরী।
এ সয়য় বক্তারা তাদের কারিগরী পদমর্যাদা সহ বেতন স্কেল প্রদান, মূল বেতনের ৩০ শতাংশ মাঠ-ভ্রমন ভাতা ও ঝুঁকি ভাতা, প্রতি ৬ হাজার জনের জন্য এক জন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ ও শূন্য পদে নিয়োগ সহ ১০ শতাংশ পোষ্য কোটা প্রবর্তনের দাবি বাস্তবায়নে জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
দিরাই
সোমবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত বাংলাদেশ হেলথ এসিস্টান্ড এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে এ কর্মসুচি পালন করা হয়। এসোসিয়েশনের দিরাই উপজেলা আহ্বায়ক যিশু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রসুন কুমার দাস, হিমাংশু শেখর রায়, অশেষ রঞ্জন দাস, রতন কুমার দাস, সঞ্চিত কান্তি চৌধুরী, মো. ছানু মিয়া, কাকলী চৌধুরী, নিশা রানী ভৌমিক।
ধর্মপাশা
স্বাস্থ্য সহকারিরা সোমবার সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান নেন। সকাল নয়টার দিকে দাবি বাস্তবায়নে বক্তব্য দেন সংগঠনের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি মো. মুজাহিদ মিয়া, সাধারণ সম্পাদক দীপক রঞ্জন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল আলম, অর্থ সম্পাদক মঞ্জরুল হক, সূরাইয়া বেগম প্রমুখ।
ছাতক
সোমবার সকালে হাসপাতালের সামনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচীসহ সকল কার্যক্রম বন্ধ করে কর্মবিরতি পালন করেন তারা।
হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি জয়দেব নারায়ন ভৌমিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিরুল ও স্বাস্থ্য সহকারী সাইফুল আলমের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুপার আলী, সদস্য সাদিকুর রহমান, স্বাস্থ্য সহকারী অনু কুমার দেব, নিকলেশ দেবনাথ, রজত কুমার দাস, আমিনা বেগম প্রমুখ।


