চালককে ৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
নারায়নগঞ্জ থেকে তাহিরপুরে পিকআপে করে যাত্রী পরিবহন করার অপরাধে পিকআপ চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুুপুর ১টায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে বসে পিকআপ চালকের জবানবন্দী শুনে এ জরিমানা করা হয়। জরিমানা প্রদানকারী ব্যক্তি বরগুনা জেলার আমতলী উপজেলার টিয়াখালী গ্রামের নাসির উদ্দিনের পুত্র বাচ্চু মিয়া।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী পিকআপ চালক বাচ্চু মিয়াকে সারাদেশে করোনার প্রভাবে গাড়ী চলাচল বন্ধ এমতাবস্থায় নারায়নগঞ্জ থেকে তাহিরপুর কিভাবে আসা হয়েছে এমন প্রশ্ন করলে পিকআপ চালক বলেন, প্রতিটি চেক পোষ্টে টাকা দিয়ে আসছি স্যার।
তাহিরপুর সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিউর রহমান বলেন, পিকআপ ভর্তি যাত্রী দেখে তাদের মধ্য তাহিরপুর গ্রামের সামনের সড়কে আটকিয়ে থানা পুলিশকে খবর দেই।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, পিকআপ চালকের বক্তব্য শুনে তাহাকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।