ইকরামপুর গ্রামে ত্রাণসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার ইকরামপুর গ্রামে ত্রাণসামগ্রী বিতরণ করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ইকরামপুর গ্রামের নারী পুরুষদের মাঝে করোনা মহামারি বিষয়ে সচেতনতা মূলক আলোচনা শেষে তাদেরকে মাস্ক ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিয়া হোসেন জানান, তাহিরপুর উপজেলার শনির হাওরপাড়ের দুর্গম এলাকায় অবস্থিত ইকরামপুর গ্রাম। এ গ্রামে ৩৫টি হতদরিদ্র পরিবার রয়েছে। তাদের সবাইকে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার এক প্যাকেট করে ত্রাণসামগ্রী দিয়েছেন। ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল,২কেজি আলু,এক কেজি ডাল,এক কেজি লবণ ও আধা লিটার সয়াবিন তৈল।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন,ইকরামপুর গ্রামের সকল পরিবারকেই ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে।